চুয়াডাঙ্গা জেলা,
চুয়াডাঙ্গা জেলা, বাংলাদেশের অন্যতম জেলার মধ্যে একটি। যা অবস্থান করছে বাংলাদেশের দক্ষিন-পশ্চিম অঞ্চলে। যাহার আয়তন ১১,৭৪,১০ বর্গকিলোমিটার। এই জেলায় মোট ৪ টি থানা, ৪ টি পৌরসভা, ৩৫ টি ইউনিয়ন এবং ৫১৪ টি গ্রাম আছে,। এই জেলায় বাস করে প্রায় ১১,২৯,০১৫ জন মানুষ । এই জেলার অধিকাংশ মানুষ কৃষিজীবী, আর চুয়াডাঙ্গার প্রধান অর্থকরী ফসল ধান। চুয়াডাঙ্গা জেলায় ১ টি বিশ্ববিদ্যালয় সহ ১৯ টি কলেজ, ৪০ টি মাদ্রাসা এবং ২৫৮ টি স্কুল রয়েছে। এই জেলার অধিকাংশ মানুষ মুসলমান, তাছাড়া এ জেলায় কিছু হিন্দু ও খ্রীষ্টান ধর্মের মানুষ বসবাস করে। এই জেলায় মোট ৩৫৫৪ টি মসজিদ, ২১৮ টি মন্দির এবং ১৩ টি গীর্জা আছে । চুয়াডাঙ্গা জেলার বুক চিরে বয়ে গেছে অনেক নদী যার মধ্যে উল্লেখযোগ্য নদী হলো মাথাভাঙ্গা, ভৈরব, কুমার, চিত্রা এবং নবগঙ্গা। চুয়াডাঙ্গা জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আটকবর, দর্শনা চিনিকল, হাজার দুয়ারি স্কুল এবং ঠাকুরপুর মসজিদ।