মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

চুয়াডাঙ্গা জেলার ইতিহাস

চুয়াডাঙ্গার ইতিহাস সম্পর্কে গ্রীক ঐতিহাসিক গণ বলেছেন, চুয়াডাঙ্গা এলাকাতে বিখ্যাত গঙ্গারিডাই রাজ্য অবস্থিত ছিল। ব্রিটিশ শাসনামলে অনেক আন্দোলনের কেন্দ্র হিসেবে বেশ পরিচিত ছিল, বিশেষ করে ১৮৩১ সালে ওয়াহাবী আন্দোলন, ১৮৩৮-১৮৪৭ সালে ফরায়েজি আন্দোলন,  ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ,  ১৮৫৯-১৮৬০ সালে নীল বিদ্রোহ, ১৯২০ সালে খেলাফত আন্দোলন, ১৯০৬ সালে স্বদেশী আন্দোলন, ১৯২০-১৯৪০ সালে অসহযোগ আন্দোলন, ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলন।

ব্রিটিশ শাসন আমলে চুয়াডাঙ্গা জেলা নদিয়া জেলার অন্তর্ভূক্ত ছিল, বাংলাদেশ স্বাধীন হবার পর  চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলার অন্তর্ভূক্ত হয়। পরে ১৯৮৪ সালে কুষ্টিয়া থেকে পৃথক করে চুয়াডাঙ্গাকে স্বতন্ত্র জেলায় মর্যাদা দেওয়া হয়।

মুক্তিযুদ্ধ চলাকালিন সময় বাংলাদেশের গুরুত্বর্পূণ স্থান গুলোর মধ্যে চুয়াডাঙ্গা একটি, এখানে শতাধিক যুদ্ধ সংঘটিত হয়েছিল। ১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযোদ্ধের সর্বপ্রথম কমান্ডার, দক্ষিণ পশ্চিমম এলাকায় কমান্ডার গঠিত হয়েছিল এ জেলায়, মেজর আবু ওসমান এবং ডাঃ আসহাব-উল-হকের নেতৃত্বে। বাংলাদেশ রেডক্রস সোসাইটিও এখানেই প্রতিষ্ঠিত হয়

চুয়াডাঙ্গাতে ১০০ বারের বেশি পাক ও মুক্তিবাহিনির মদ্ধে সম্মুখ যুদ্ধের কথা ইতিহাসে নথিভূক্ত আছে। নথি অনুসারে ১৯৭১ সালের ৭ ডিসেম্বর তারিখে পাকিস্তানীদের হাত থেকে চুয়াডাঙ্গাকে মুক্ত করা হয়।

মুক্তিযুদ্ধ চলকিালিন সময়ে প্রবাসী বাংলাদেশ সরকার চুয়াডাঙ্গাকে গনপ্রজাতন্ত্রীক বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোসনা করে ।     

                                                                                           -------------------------------------------------------------------------মাজিদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন