![]() |
| খাতাটির ছবি |
আমার বাড়ির পাশের একটি ছেলে অংক করার জন্য আজ সকাল বেলা আমার কাছে এসেছিল। অংক করতে গিয়ে আমার নজর পড়লো তার খাতার উপর, আমি দেখতেপেলাম তার খাতার উপর ভারতের টিভি চ্যানেল স্টার জলসার একটি নাটকের ছবি। খাতাটিদেখার পর আমি অবাক হলাম যে আমাদের এই দেশ যা স্বাধীণ করতে গিয়ে কত ভায়ের রক্ত ঝরেছে, কত ভাই জীবন দিয়েছে, কত মা বোনদের সম্মান গিয়েছে। আর সেই দেশের শিক্ষা সামগ্রীর উপর অন্য দেশের টিভি সিরিয়ালের ছবি, যা ব্যবহার করছে আমাদের দেশের ছোট ছোট ছেলে মেয়েরা। অবাক হবার বিষয় হলো এই গুলো নিয়ে কারোর মাথা ব্যাথা নেই। অথচ প্রায় দেখা যাই আমাদের দেশে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস ইত্যাদী ভারতীয় চ্যানেল দেখা কে কেন্দ্র করে অনেক পরিবারে ভাঙ্গন ধরেছে, পৃথক হয়েছে অনেক পরিবার, পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ছে অনেকেই সুধু তাই নয় এসব টিভি সিরিয়াল নাটকের অভিনেতা -অভিনেত্রী দের মডেলের পোশাক না পাবার জন্য আত্মহত্যা করেছে অনেকেই। আর সেই সব সিরিয়াল আজ আমাদের ঘর থেকে শিক্ষাঙ্গন পর্যন্ত পৌছে গেছে, এসব সিরিয়ালের ছবি বাচ্চাদের খাতার উপর ছাপানোর কারনে বাচ্চারা আকৃষ্ট হচ্ছে ভারতীয় মিডিয়ার প্রতি। যার কারণে ভরতীয় সংস্কৃতি ঢুকে পড়ছে আমাদের সমাজের ভিতর, আর আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সমাজ থেকে, তাই সুধী মহলের কাছে আমার দাবি এসব টিভি চ্যানেল বাংলাদেশ থেকে বন্ধ করুন, সাথে সাথে ব্যবস্থা নিন ঐসব ছাপা কারখানাগুলোর প্রতি যারা এসব ছবি গুলো খাতার উপর ছাপাচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন